ক্ষমতায় থাকতেই ‘গোল্ডেন ডোম’ বানাতে চান ট্রাম্পসর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। মহাকাশে বসানো হবে এর সেন্সর যার সাহায্যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ছোড়া যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। পেন্টাগন বলছে, কয়েক প্রজন্মের মার্কিনিদের সুরক্ষার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা। আয়রন ডোমের আদলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হলেও আদতে গোল্ডেন ডোম হবে আরও অত্যাধুনিক। সম্প্রতি মঙ্গলবার এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস। মূলত দুটি অংশে বিভক্ত কাটিং এজ প্রযুক্তি থাকবে গোল্ডেন ডোমে। যার একটি সেন্সর, অন্যটি ইন্টারসেপ্টর। নকশা অনুসারে মহাকাশে স্থাপন করা হবে সেন্সরটি। যা সম্ভাব্য মিসাইল হামলার সংকেত পাঠাবে ভূপৃষ্ঠ ও মহাকাশে থাকা ইন্টারসেপ্টরে। ক্ষেপণাস্ত্র যে প্রান্ত থেকেই ছোড়া হোক তা ধ্বংস করতে পারবে গোল্ডেন ডোম
No comments